হোম > জাতীয়

আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন সৃজনশীল প্রকাশকরা

স্পোর্টস রিপোর্টার

বইমেলায় স্টল ভাড়া কমানো, প্যাভিলিয়ন প্রথা বাতিল এবং বিগত ফ্যাসিস্ট সরকারের লুটেরা প্রকাশকদের কালো তালিকাভুক্তিসহ চার দফা দাবিতে প্রতীকী অনশন করেছেন সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠনের প্রকাশকরা। গতকাল বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ হল প্রাঙ্গণে অনশন করেন তারা।

প্রকাশকরা বলেন, বাংলা একাডেমির অতি উৎসাহী কিছু কর্মকর্তা লুটপাটকারী ৩৫ জন প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশককে সুযোগ করে দেওয়ার জন্য ওঠেপড়ে লেগেছে। লুটপাটকারীরা এসব প্রকাশকের সঙ্গে বাংলা একাডেমির অসাধু কর্মকর্তাদের রয়েছে অনৈতিক যোগসাজশ। ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালালেও দালাল কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজ চালিয়েই যাচ্ছেন।

বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, কবি আবদুল হাই শিকদার, কবি মোহন রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ছিদ্দিকুর রহমান অনশনস্থলে ছুটে আসেন।

মহাপরিচালক অনশনরতদের দাবি যুক্তিযুক্ত বলে মেনে নেওয়ার আশ্বাস দেন। মেলা পরিচালনা কমিটির মাধ্যমে তা বাস্তবায়নও সম্ভব বলে জানান তিনি। কবি আবদুল হাই শিকদার, কবি মোহন রায়হান ও প্রফেসর ছিদ্দিকুর রহমান প্রকাশকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে প্রকাশকরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন সানু, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মিজানুর রহমান সরদার, হেলাল উদ্দিন (হাসি প্রকাশনী), বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক মো. গফুর হোসেন, মশিউর রহমান (সৃজনী প্রকাশন), শিহাব বাহাদুর (মুক্তচিন্তা), মাসুদুল হক (উত্তরণ) ও বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী