হোম > জাতীয়

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

মানবতাবিরোধী অপরাধ মামলা

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধ মামলায় ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) পৌনে ১১টায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণে তারা ( আমার দেশ সম্পাদক মাহমুদর রহমান এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম) সাক্ষ্য দিতে না পারায় ট্রাইব্যুনাল নতুন করে এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ওই দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর মামলাটির ১৪তম দিনের শুনানিতে ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে। গত ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন।

ঈদযাত্রায় ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

হাম রোগীদের আন্তর্জাতিকমানের চিকিৎসা দেওয়া হচ্ছে

বাংলাদেশের চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি খাত হবে

সরকার ভবিষ্যতেও সমঅধিকারভিত্তিক রাষ্ট্রনীতি অনুসরণ করবে

শনিবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন তারেক রহমান

হাম ও উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু

জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু