হোম > জাতীয়

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় ইসি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার সকালে ছয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় কমিশন।

এদিন সকাল ও বিকালে দুই পর্বে ১২টি দলকে সংলাপে ডেকেছে ইসি। সকালে সংলাপে অংশ নিয়েছে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

এসময় সংলাপে অংশ নিয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সেই বিষয়ে ইসিসহ সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে।

অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চাই না উল্লেখ করে দলগুলোর প্রতিনিধিরা বলেন, সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত নিয়ে আদালত হস্তক্ষেপ করছে, এটি কাম্য নয়।

বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াতসহ ৫৩টি দল নিবন্ধিত রয়েছে।

বায়ুদূষণ দূষণ রোধে বাংলাদেশের সাথে কাজ করতে চায় চীন

নাফিজকে বহনকারী সেই রিকশাচালককে সংসদ অধিবেশনে আমন্ত্রণ

এইচএসসি ২০২৬-এর ফরম পূরণের সময় বাড়লো

সারা দেশে পাঁচদিন বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করা হবে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোটায়: আইনমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

তুরাগে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: আমিনুল হক