হোম > জাতীয়

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৮টি ফ্লাইট

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। রোববার এসব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।

তিনি জানান, ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

এর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

এসআই

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

গোপালগঞ্জে অস্ত্রধারীদের ধরতে পুলিশ কাজ করছে: তথ্য উপদেষ্টা

অপেক্ষার অবসান হতে পারে আজ, গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ