হোম > জাতীয়

রেকর্ড ৫.৮ বিলিয়ন ডলার মুনাফা এমিরেটসের

স্টাফ রিপোর্টার

এমিরেটস এয়ারলাইন ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত অর্থবছরে তার ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের লাভজনক এয়ারলাইনগুলোর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে। এ সময়, এয়ারলাইনের ট্যাক্স পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৫.৮ বিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমিরেটস এয়ারলাইন, ডানাটা ও অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। গ্রুপটি এসময় রেকর্ড মুনাফা অর্জনের সাথে সাথে EBITDA, রাজস্ব আয় ও ক্যাশ ব্যালেন্সেও নতুন রেকর্ড করেছে। গ্রুপটির ট্যাক্স পূর্ববর্তী মুনাফা ৬.২ বিলিয়ন মার্কিন ডলার, পূর্ববর্তী বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৮ শতাংশ। গ্রুপটির রাজস্ব আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯.৬ বিলিয়ন মার্কিং ডলারে পৌঁছেছে। ক্যাশ এসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ এবং বর্তমানে এই পরিমাণ ১৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। EBITDA বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ এবং এর পরিমান দাঁড়িয়েছে ১১.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গ্রুপটির সুদৃঢ় পরিচালন লাভজনকতার পরিচয় বহন করে।

গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইন রেকর্ড মুনাফা ছাড়াও ৩৪.৯ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। এয়ারলাইনটির ক্যাশ এসেট সর্বোচ্চ অবস্থানে রয়েছে যার পরিমাণ ১৩.৫ বিলিয়ন মার্কিন ডলার, ৩১ মার্চ ২০২৪ এ সমাপ্ত পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি।

এমিরেটস গ্রুপ তার মালিকানাধীণ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ দুবাইতে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার লভ্যাংশ প্রদানেরও ঘোষণা প্রদান করেছে।

এমিরেটস এয়ারলাইনের মোট যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা গত বছরের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসময় এয়ারলাইনটি ৫.৩৭ কোটি যাত্রী পরিবহণ করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। এমিরেটসের পণ্য পরিবহণ শাখা এমিরেটস স্কাইকার্গো’ উক্ত সময় সারাবিশ্বে ২৩ লক্ষ টন পণ্য পরিবহণ করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।

বর্তমানে এমিরেটস গ্রুপে তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ১২১,২২৩ জন কর্মরত রয়েছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। বর্ধিত চাহিদা পূরণ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এমিরেটস এবং ডানাটা সারাবিশ্বে গত বছর ব্যাপক নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার