হোম > জাতীয়

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি খাতই মেরুদণ্ড: প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধিশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত।

বুধবার দুপুরে গাজীপুরে এ কালীগঞ্জ উপজেলায় অবস্থিত কামতা-২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের জন্য প্রস্তুত হয়ে আছে; হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আটকে আছে। আমরা যদি তাদের গ্যাস সরবরাহ করতে পারি, তাহলে লাখো মানুষের কর্মসংস্থান হবে, যা রাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্নকে সত্যি করবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আরো বলেন, আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে চাই যেখানে চাহিদা ও সরবরাহের মধ্যে কোনো ব্যবধান থাকবে না।আমাদের সেই লক্ষে কাজ করতে হবে।

কূপ খনন উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল জলিল, বিজিএফসিএল এর প্রকৌশলী এ, কে, এম, জসীম উদ্দিন।

এএস

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী নীতি নতুন মাত্রায়

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দুর্নীতি করলে আমারো ছাড় পাওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

নিরীক্ষা কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান সিএজির

দেশের রিজার্ভ আরো বাড়ল

তাপমাত্রার তুলনায় দেশজুড়ে ভ্যাপসা গরম বেশি, কী বলছে আবহাওয়া দপ্তর

মিরপুরে বস্তি উচ্ছেদে গিয়ে তাড়া খেল পুলিশ

গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৪৯ ম্যাজিস্ট্রেট

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার