হোম > জাতীয়

বিমানবাহিনীর ১২৯তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৯ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার সৈয়দ নাজমুল হোসেন, জিডি(পি) কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে উত্তীর্ণ সকল কর্মকর্তাগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য যে, কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা এবং তানজানিয়া পিপলস ডিফেন্স ফোর্স-এর ১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিমান সদর সহ অত্র ঘাঁটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকগণ এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: আমিনুল হক

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির