হোম > জাতীয়

বগুড়ার বাইতুর রহমান মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার এই বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, মসজিদের উন্নয়নের কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নির্মান কাজও সম্পন্ন করা হয়নি। এতোদিন মুসল্লিরা নির্মানাধীন অবস্থায় নামাজ আদায় করে আসছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ ও অনুপ্রেরণায় পরিচালনা কমিটি ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তিনি নিজ উদ্যোগে নির্মাণ শুরু করা বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের বেহাল অবস্থা তাকে ব্যথিত করে। তিনি এই মসজিদ উন্নয়নে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। তারই ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

নুসরাতই হচ্ছেন সংসদ সদস্য

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে ‘আরেক কাশ্মীর’ সৃষ্টির শঙ্কা

আইসিটি ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেও ন্যারবিচার বাধাগ্রস্ত হবে না

দুবাইয়ে পলাতক সেই রন হক শিকদারের মৃত্যুর খবর

সিসি ক্যামেরার আওতায় আসছে জাতীয় মহাসড়ক: সড়ক পরিবহনমন্ত্রী

সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগ পল্লী উন্নয়নে নতুন গতি আসবে

দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা