হোম > জাতীয়

ছবিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

আতিকুর রহমান নগরী

বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি নেত্রীর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

রাজনৈতিক দলের কর্মসূচি খালেদা জিয়া।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, যিনি স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রে ফিরে পাওয়ার লড়াইয়ে নেতৃত্ব দেন।

পঞ্চম জাতীয় সংসদের আগের দিন, ১৯৯১ সালে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন দলটির নেতা খালেদা জিয়া। পাশে দাঁড়িয়ে তার বড় ছেলে তারেক রহমান।

ছেলে তারেক রহমানের সাথে খালেদা জিয়া।

জনসভায় বক্তব্য রাখছেন খালেদা জিয়া।

ছবি প্রদর্শ নী দেখছেন খালেদা জিয়া।

শহীদ রাষ্ট্রপতির কবর জিয়ারত।

বাংলাদেশে শক্তিশালী ঘূর্ণিঘড় আঘাত হানার পর সন্দ্বীপ পরিদর্শনের সময় তোলা ছবি।

দলীয় বৈঠকে খালেদা জিয়া।

হাসপাতালে যাওয়া আসার পথে খালেদা জিয়া।

কারাগারের পথে খালেদা জিয়া।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া

মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে