হোম > জাতীয়

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বিশেষ সহকারী হিসেবে যোগ দিলেন মইনউদ্দিন

স্টাফ রিপোর্টার

ড. শেখ মইনউদ্দিন

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছেন ড. শেখ মইনউদ্দিন। গতকাল শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। রোববার তিনি যোগদান করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

ড. শেখ মইনউদ্দিন কর্মজীবনে ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি অ্যান্ড অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ড. শেখ মইনউদ্দিন আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বনানীর সেতু ভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, বাড়ছে কোচ