হোম > জাতীয়

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

স্টাফ রিপোর্টার

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় স্বাধীনতা ও অধিকার কারও করুণা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।

মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-১০ সংসদীয় আসনের আটটি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি, বিভাজন, অনৈক্য কিংবা সংঘাত চাই না। আমরা সম্প্রীতি চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমাদের সবার একটাই পরিচয়—আমরা এই দেশের মানুষ। ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের মধ্যে কোনো বিভাজন তৈরি হোক, তা আমরা চাই না।”

সড়কমন্ত্রী আরও বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি এই এলাকারই সন্তান, আপনাদের ভাই, বন্ধু ও প্রতিবেশী। আপনাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আপনাদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা আমার দায়িত্বের অংশ।”

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, “আমি আশা করি, আপনারা শান্তিপূর্ণভাবে, আনন্দের সঙ্গে এবং নিজেদের অধিকার নিয়ে পূজা উদ্‌যাপন করছেন। কোথাও কোনো সমস্যা হলে কিংবা কারও নাগরিক অধিকার ব্যাহত হচ্ছে বলে মনে করলে আমাকে জানাবেন। আপনাদের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব, এটি কোনো করুণা নয়।”

ঢাকা-১০ আসনের উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এলাকার বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের বয়স এখনো আট মাস। এরই মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে এবং আগামী দিনে আরও উন্নয়ন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে সরকার সজাগ রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী

রাজধানীতে এক দিনে বৃদ্ধ ও যুবকের লাশ উদ্ধার

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে