হোম > জাতীয়

ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টড যাবে না: স্পিকার

সংসদ রিপোর্টার

ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে পদক্ষেপ চাইতে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদিরকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নোটিস দেওয়া অনুরোধ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টড যাবে না। এ ব্যাপারে এই সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এ সংক্রান্ত পয়েন্ট অব অর্ডারের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্পিকার এ কথা বলেন। এর আগে সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে ইলিয়াস আলীকে ‘হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার’ প্রসঙ্গ তুলেন।

পত্রিকায় প্রকাশিত খবরের প্রসঙ্গ তুলে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ইলিয়াস আলী গুম নিয়ে বিষ্ফোরক তথ্য। বনানী থেকে তুলে নেওয়া হয় র‌্যাব-১ সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। যে অপরাধ হয়েছে এটা আন্তর্জাতিক মানবতা অপরাধের কাজ। ইলিয়াস আলী আপনার (স্পিকারের) সহকর্মী ছিল। আমার বন্ধু ছিল। অনেক স্মৃতি জড়িত রয়েছে। আজকে ইলিয়াস আলী বেঁচে থাকতো তাহলে একসঙ্গে এই সংসদে থাকতাম। যেটুকু জেনেছি, ২০১২ সালের ১৭ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে তাকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজটি করতে পারে। আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস ফেল করবে। শেখ হাসিনা কী ধরনের অভিনেত্রী ছিলেন! তার নির্দেশ ছাড়া যেমন ইলিয়াস আলী গুম হয়নি। তার নির্দেশ ছাড়া তাকে হত্যাও করা হয়নি। তার স্ত্রী, এই সংসদে বসা শিশু সন্তানকে সঙ্গে নিয়ে তার (শেখ হাসিনার) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন, ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য শেষ হওয়ার আগেই মাইক বন্ধ হয় হয়।

পরে স্পিকার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক। সারা দেশের অত্যন্ত বহুল আলোচিত একটি বিষয়। ইলিয়াস আলীর সহধর্মিণী সংসদ সদস্য এখানে উপস্থিত রয়েছেন। বিষয়টি তিনি সংসদে একবার উত্থাপন করেছেন। আমি তাহসিনা রুশদির সংসদ সদস্যকে অনুরোধ জানাবো- এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত নোটিস দিতে পারেন। তাছাড়া এ ধরনের একটি ‍গুরুত্বপূর্ন বিষয়ের ফয়সালা করতে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল সিমিলার কতগুলো ঘটনায় ব্যবস্থা নিচ্ছে। ইলিয়াস আলী আমাদের অত্যন্ত প্রিয় স্বজন। এ দেশের উঠতি জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তার হত্যাকাণ্ড আনপানিস্টড যাবে না। এ ব্যাপারে এই সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

একযোগে ৩৪ বিচারককে বদলি

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

দেশের ৫৩৯টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতুন কর্মপরিকল্পনা

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

তিনদিন ভারী বর্ষণের পূর্বাভাস, সমুদ্র ও নৌবন্দরে সতর্কতা জারি

মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

সেনাবাহিনীর সঙ্গে প্রথমবার বড় পরিসরে অংশ নিচ্ছেন আনসার-ভিডিপির সদস্যরা

জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১

শাহজালালে ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালেন ৬১ যাত্রী

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক