হোম > জাতীয়

১২ ঘণ্টা পর উন্মুক্ত কাতারের আকাশসীমা

স্টাফ রিপোর্টার

প্রায় ১২ ঘণ্টা বন্ধের পর কাতারের আকাশসীমা উন্মুক্ত হয়েছে। সচল হয়েছে দোহাগামী ফ্লাইট। ওমানের মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটও দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। এমনকি দোহাগামী ফ্লাইট ওমানের মাস্কটে ল্যান্ড করে সেখান থেকে ফুয়েল নিয়ে আবারও ঢাকায় চলে আসে। বর্তমানে কাতার আকাশসীমা মুক্ত ঘোষণা করায় আমাদের ফ্লাইটগুলো আবারও চালু করা হয়েছে।

মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটের যাত্রীদের হোটেল এবং বিমানবন্দরে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুর ১২টায় ওই ফ্লাইট দোহার উদ্দেশ্যে ছেড়ে যায়। এমনকি দোহা হয়ে জেদ্দা যাওয়ার ফ্লাইটে দোহার যেসব যাত্রীদের শাহজালালে অফলোড করা হয়, তাদেরও দোহা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিমানের এই কর্মকর্তা আরও বলেন, এখন আর কোনও সমস্যা নাই। কাতারের আকাশসীমা বন্ধ হওয়ায় শুধুমাত্র দোহার ফ্লাইট বন্ধ ছিল। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ফ্লাইট স্বাভাবিক ছিল। হজের ফ্লাইটেরও কোনও ব্যাঘাত ঘটেনি।

প্রসঙ্গত, গত সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কাতারে আমেরিকার সেনাঘাঁটির এয়ারবেইজে ইরানের হামলার পর কাতার তার আকাশ বন্ধ ঘোষণা করে।

গত সোমবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল।

পরবর্তীতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ জুন ২০২৫ (বাংলাদেশ সময়) রাত ০৩:০০টার পর থেকে উক্ত দেশসমূহ তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে এবং বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ