হোম > জাতীয়

দুদকের জালে শুভেচ্ছাদূত সাকিব আল হাসান

বিশেষ প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক শুভেচ্ছাদূত ও পতিত আওয়ামী লীগের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) অভিযোগ অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে দুদকের অনুসন্ধানের আওতায় আনা হয়েছে বলে আমার দেশকে জানিয়েছেন কমিশনের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানিয়েছে, গত ৯ এপ্রিল দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমকে প্রধান করে সাকিব আল হাসানের দুর্নীতির অনুসন্ধান বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। এ দলে কমিশনের সহকারী পরিচালক মো. আশিকুর রহমানও রয়েছে।

ইতোমধ্যে অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সাকিব আল হাসানের বিষয়ে কাগজপত্র চাওয়া হয়েছে। এছাড়াও এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে অল্প সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুদকের একজন উপ-পরিচালক।

এর আগে গত ৬ এপ্রিল দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হবে।

দুদকের শুভেচ্ছাদূত হিসেবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করে দুদক। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের পর সাকিব আল হাসান বিদেশে অবস্থান করছেন। এর আগে দুদক তার সঙ্গে চুক্তিটি বাতিল করে বলে জানিয়েছেন দুদকের এক কর্মকর্তা।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত