হোম > জাতীয়

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে র‌্যাবের পোশাকে কোটি টাকা ছিনতাই

ঢাবি সংবাদদাতা

রাজধানীর উত্তরায় র‌্যাবের পোশাক পরে একদল দুর্বৃত্ত মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, প্রতিদিনের কালেকশন জমা দেওয়ার জন্য ওই প্রতিনিধি মোটরসাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন। পথে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী ওই প্রতিনিধি পুলিশকে জানিয়েছেন, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে এসে র‌্যাবের পোশাক পরিহিত একদল ব্যক্তি তার পথরোধ করে। পরে টাকাভর্তি ব্যাগসহ তাকে গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায় তারা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‌্যাবের পোশাক পরা কয়েক ব্যক্তি ওই মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। ওই ব্যক্তি দৌড় দিলে ছিনতাইকারীরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের এডিসি আহম্মদ আলী জানান, ওই চক্রটি একটি গাড়িতে করে আসে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের ধরতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

র‌্যাব-১-এর কার্যালয়ে সাংবাদিকরা বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, ‘ছিনতাইকারীকে ধরতে পুলিশ কাজ করছে। যারা ছিনতাই করেছে, তারা যদি র‌্যাবের সদস্যও হয়, সেও ছাড়া পাবে না। অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পরে অনেকে অনেক অপকর্ম করছে। তারাও পার পাবে না।’

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত