হোম > জাতীয়

টাকার বিনিময়ে জেল খাটতে এসে ধরা

স্টাফ রিপোর্টার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

টাকার বিনিময়ে মাদক মামলার এক আসামির বদলে জেল খাটতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন আজিজুল ইসলাম নামের এক ব্যক্তি। সোমবার কারা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

কারা সূত্রে জানা গেছে, হাজতি মো. রাজিব (২৬) কিশোরগঞ্জের হোসেনপুর থানার আড়িয়া গ্রামের মো. রজব আলীর ছেলে। টঙ্গী পূর্ব থানার একটি মাদক মামলায় তিনি গত ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে আসেন।

পরে গত ৩১ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়। সেখানে অনলাইন ডাটাবেজে তথ্য সংরক্ষণের সময় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলে হাজতির পরিচয়ে বড় ধরনের গরমিল ধরা পড়ে।

ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা যায়, হাজতির প্রকৃত নাম মো. আজিজুল হক, তার বাবার নাম বাচ্চু মিয়া। এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে হাজতি স্বীকার করেন, তার প্রকৃত নাম আজিজুল হক। তিনি লোভে পড়ে টাকার বিনিময়ে রাজিবের পরিবর্তে কারাভোগ করতে এসেছেন।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (ডেভেলপমেন্ট) জান্নাতুল ফরহাদ হোসেন বলেন, ‘ এটি পুরাই আয়নাবাজী সিনেমার মতো ঘটনা।’

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা