হোম > জাতীয়

সোমবার থেকে বাজারে আসছে দ্য টাইমস অব বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

রোববার আনুষ্ঠানিকভাবে পত্রিকার উদ্বোধন করা হয়

আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত কলেবরে নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’। দেশি-বিদেশি সংবাদ প্রবাহ সম্পর্কে পত্রিকাটি উপহার দেবে এক নতুন দৃষ্টিভঙ্গি।

ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিকটি ‘উইনডো টু দ্য ওয়ার্ল্ড’ ট্যাগ লাইন পাঠকদের কাছে উপস্থাপনা করবে নতুন লোগোসহ। এই সংবাদপত্রটি গুরুত্বপূর্ণ ঘটনার গভীর ও বিস্তৃত পরিস্থিতি নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবেশনায় প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদপত্রটির সংবাদ কার্যক্রম দ্য টাইমস অব বাংলাদেশের সম্পাদনা বোর্ড দ্বারা পরিচালিত। এটি রাজনৈতিক, বাণিজ্যিক অথবা মালিকানার প্রভাবমুক্ত, যা প্রচলিত সংবাদমাধ্যমের চেয়ে ভিন্ন।

‘দ্য টাইমস অব বাংলাদেশ’-এর সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, ‘এই সম্পাদকীয় স্বাধীনতা আমাদের নিজস্ব মিশনের এক অবিচ্ছেদ্য অংশ।’

‘আমরা স্বচ্ছ, নীতিবান এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে প্রতিবেদন উপস্থাপনা করা হবে এবং কখন এটি প্রকাশ করা হবে—সব বিষয়ই প্রভাবমুক্ত হয়ে পেশাদার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়,’ যোগ করেন তিনি।

দৈনিকটির বিষয়বস্তু ব্যাপকভাবে বিস্তৃত, এর মধ্যে রয়েছে-- রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্যসেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতি, যা পাঠকদের জন্য গভীর বিশ্লেষণ এবং চিন্তার খোরাক জোগাবে। ব্রেকিং নিউজের পাশাপাশি, পাঠক ও দর্শকরা মাল্টিমিডিয়া কনটেন্ট, যেমন ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো এবং ইভেন্ট বিশ্লেষণও পাবেন, যা পাঠকদের সমৃদ্ধ করবে।

সংবাদপত্রটি একই সঙ্গে মূদ্রিত ও অনলাইন সংস্করণে পাওয়া যাবে, যেখানে একটি ই-পেপার থাকছে, যা দৈনিক পত্রিকার মেজাজ ঠিক রেখে নিউজ পোর্টালের মাধ্যমে তথ্য ও ভিজ্যুয়াল কনটেন্ট উপহার দেবে।

এই ডিজিটাল পরিবর্তন পাঠকদের যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে তাদের প্রিয় খবরের সাথে সংযুক্ত রাখতে সহায়ক হবে।

এক ঝাঁক তরুণ সাংবাদিক নিরলস পরিশ্রম করে টাইমস অব বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করতে বদ্ধ পরিকর, যা পাঠকদের উপহার দেবে পূর্ণাঙ্গ মিডিয়া অভিজ্ঞতা।

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪