হোম > জাতীয়

৩৮১৮ গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি

স্টাফ রিপোর্টার

গণভোট ও সংসদ নির্বাচনে এবার প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের খবর পরিবেশনের অনুমোদন দেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার অনুমোদিত সব হাউজের সাংবাদিক ও স্টাফদের সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেবে কমিশন। ইতোমধ্যে ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

জানা গেছে, ইসির তালিকা অনুযায়ী টিভির অনলাইন পোর্টাল রয়েছে ১৮টি; দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি; আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি; অনলাইন নিউজ পোর্টাল ২৬৩টি। এছাড়া দৈনিক সংবাদপত্র ১৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি। সব মিলিয়ে সংবাদপত্রের সংখ্যা ৩ হাজার ৩৪৭টি। এর মধ্যে ঢাকায় প্রকাশিত ১৪২২টি এবং ঢাকার বাইরে প্রকাশিত ১৯৩৫টি পত্রিকা।

সব মিলিয়ে ৩৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু