হোম > জাতীয়

তরুণ দুই উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গুঞ্জন

সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। গতকাল শুক্রবার তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন। তাই রাজনৈতিক কারণেই তারা সরকারের দায়িত্বে থাকছেন না।

এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে টকশোতে অংশ নিয়ে বলেন, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতিতে আছেন এবং নির্বাচন করবেন- এমন কেউ সরকারে থাকা উচিত নয়। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন।

সজীব ভূঁইয়া সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে এনসিপিতে যোগ দেবেন কি নাÑসে ব্যাপারেও স্পষ্ট করেননি। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে প্রার্থী হব, কিন্তু এটা ঠিক নয়। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই। তাই ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান।’

একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধীদল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উল্লেখ করে আসিফ বলেন, আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো, তাদের প্রার্থী করার মাধ্যমে নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পুনর্বাসন করার পাঁয়তারা চলছে।

এ বিষয়ে আমার দেশ-এর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকেও টেলিফোনে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, আসন্ন নির্বাচনে তিনিও প্রার্থী হচ্ছেন। এজন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন।

প্রতিমন্ত্রীর আশ্বাসে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের যোগদান

একটি মহল জুজুবুড়ির ভয় দেখাচ্ছে: প্রধানমন্ত্রী

সম্প্রচারে ফিরল দীর্ঘদিন বন্ধ থাকা চ্যানেল ওয়ান

এমপিরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দিতে চান: চিফ হুইপ

চুক্তি, টেস্ট রান- থার্ড টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা: বেবিচক চেয়ারম্যান

সহযোগিতায় সমঝোতা স্মারক নিয়ে বাংলাদেশ-মালদ্বীপের আলোচনা

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার

সৌদি আরবে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রস্তাব

মন্ত্রী-এমপিদের অনুপস্থিতিতে সংসদের কার্যক্রমে ছন্দপতন