হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ শিশু। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৬১ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৮২ শিশুর মধ্যে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৪৬ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৪৩ জনের। এ সময় মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এমএমআর

ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

এক বছরে কী কী করেছে, বিস্তারিত তুলে ধরল ডাকসু

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন কাদের সিদ্দিকী

ধানমন্ডির দুই মাঠে হবে বহুমুখী ক্রীড়া অবকাঠামো

সংবাদপত্রের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

গুলশান-বনানীসহ লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মানবপাচার প্রতিরোধে আইন আরো কার্যকর করার তাগিদ আইনমন্ত্রীর

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়