হোম > জাতীয়

সালমান এফ রহমানের ছেলের লন্ডনের সম্পত্তি জব্দ করেছে ব্রিটিশ সংস্থা

ফাইন্যান্সিয়াল টাইমস

ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনের দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে। সম্পত্তি দুটি হলো— লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ারে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল এবং আরেকটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনে, যা পরের বছর ১.২ মিলিয়ন পাউন্ডে অধিগ্রহণ করা হয়।

যুক্তরাজ্যের ভোটার তালিকার রেকর্ড অনুসারে, শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা গ্রেশাম গার্ডেনের সম্পত্তিতে বসবাস করেছেন, যদিও তিনি এখনো সেখানে থাকেন কি না তা স্পষ্ট নয়।

এনসিএ জানায়, আমরা নিশ্চিত করতে পারি যে, এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ার এবং লন্ডনের গ্রেশাম গার্ডেনে সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। আমরা এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে পারছি না।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এবং আহমেদ রহমানের বিরুদ্ধে দুদক তদন্ত করছে।

আহমেদ রহমানের একজন মুখপাত্র বলেন, আমাদের মক্কেল অভিযোগের সঙ্গে জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ