হোম > জাতীয়

ঈদে যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিআরটিএর কন্ট্রোলরুম

স্টাফ রিপোর্টার

ঈদযাত্রায় যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সংক্রান্ত একটি অফিস আদেশে বলা হয়েছে, সংস্থার প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষটি খোলা হয়েছে। গত শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে এ নিয়ন্ত্রণ কক্ষ।

আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পাওয়াদের যানজট সৃষ্টি, বাড়তি ভাড়া আদায়, অননুমোদিত বা রুট পারমিটবিহীন অথবা গতিসীমা লঙ্ঘনকৃত যানবাহন চলাচল ইত্যাদি সংক্রান্ত সার্বিক কার্যক্রম তদারকি, সমন্বয় এবং সমাধানে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য টেলিফোনে ১৬১০৭ এবং মোবাইলে ০১৫৫০-০৫১৬০৬, ০১৫৫০-০৫৬৫৭৭ ও ০১৫৫২-১৪৬২২২ নাম্বারে কল করতে বলা হয়েছে।

এ ছাড়া সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিআরটিএর পরিচালক (ইঞ্জি.) শীতাংশু শেখর বিশ্বাসকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান