হোম > জাতীয়

খালেদা জিয়ার ইন্তেকালে এবি পার্টির গভীর শোক

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক প্রকাশ করেছে। তিনি আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তির সংগ্রাম ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইতিহাসে তিনি এক অবিচ্ছেদ্য অধ্যায়।

নেতৃবৃন্দ বলেন, তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চির সমুজ্জ্বল হয়ে থাকবে। দীর্ঘকাল ধরে তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, ওয়ান-ইলাভেনের ষড়যন্ত্রকাল থেকে শুরু করে ফ্যাসিবাদী যুগে আধিপত্যবাদের ক্রীতদাসরা ব্যক্তিগত প্রতিহিংসার কারণে এই মহীয়সী নেত্রীকে কারাবন্দি করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তাঁকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে, যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক। মূলত দীর্ঘকালের শারীরিক ও মানসিক নির্যাতন এবং চরিত্রহননের মতো অমানবিক জেল-জুলুমের ফলেই আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু। দেশের গণতান্ত্রিক উত্তরণকালে তাঁর নেতৃত্ব আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল; আমরা তাঁর শূন্যতা গভীরভাবে অনুভব করব।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর সন্তানসহ শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবি পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুমার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয় এবং এই গভীর শোক যেন জাতি দ্রুত কাটিয়ে উঠতে পারে, সে জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে