হোম > জাতীয়

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৯৩ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৮ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এবং গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এ পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে এবং আমরা আশা করি, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের এই সংখ্যা ১০ লাখ হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ৬ লাখের বেশি হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি ও সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

সব মিলিয়ে গত ৮ দিনে মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন।

এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৫৭ হাজার ৩৪৩টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন ।

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন পে স্কেলের বাইরে থাকবেন যেসব সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবি

হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২০