হোম > জাতীয়

ঢাকায় আসছে জাতিসংঘ প্রতি‌নি‌ধিদল

কূটনৈতিক রিপোর্টার

জাতিসংঘের স্বল্পোন্নত দেশবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী সপ্তা‌হে ঢাকা সফরে আসছেন। তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের উদ্বেগের কারণ মূল্যায়নে ঢাকায় আসছেন।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে এলডিসি থেকে উত্তরণ নি‌য়ে ব্যবসায়ীদের ম‌ধ্যে উদ্বেগ র‌য়ে‌ছে। এখনই এলডিসি থেকে উত্তরণের প‌ক্ষে নয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আশঙ্কা, এলডিসি থেকে বেরিয়ে গেলে রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রপ্তানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জানান, জাতিসংঘের স্বল্পোন্নত দেশবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করার কথা র‌য়ে‌ছে। এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের প্রেক্ষাপটে এ সফরে আসছেন তারা। প্রতিনিধি দল পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করবে।

লুটপাট ও সম্পত্তি বেহাতের অভিযোগ বিভিন্ন মহলের

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

যোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগ-সহায়তার আশা মন্ত্রীর, দৃঢ় প্রত্যয় রাষ্ট্রদূতের

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

দেশে ৫ দিনে ১১৭ বিল পাসের রেকর্ড এই প্রথম: চিফ হুইপ

ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

গণতন্ত্র একটি আস্থার জায়গা: চিফ হুইপ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

রাজধানীতে ‘কিশোর গ্যাং নেতা ইমনকে’ কুপিয়ে হত্যা

ধর্ম অবমাননার নামে দেশে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবে না