হোম > জাতীয়

সাবেক ডিএজি রূপা ও ডিএফও সাইদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌসী রূপা এবং ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দু’আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদকের পক্ষ থেকে সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার এবং বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। অপরদিকে, সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ সহকারী পরিচালক এলমান আহাম্মদ রনি।

দুদকের আবেদনে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রূপা ও ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলাম বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

এমএস

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ