হোম > জাতীয়

অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো: তথ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘শুধু অবাধ তথ্যপ্রবাহই যথেষ্ট নয়, তা হতে হবে সঠিক ও পরিচ্ছন্নও। ফ্রি ইনফরমেশনের পাশাপাশি ক্লিন ইনফরমেশন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।’

শনিবার (২ মে) নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অবাধ তথ্য প্রবাহের প্রধান পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য। তথ্যের স্বাধীনতা যেমন আমাদের কাম্য, তেমনি অপতথ্য রোধ করে ‘ক্লিন ইনফরমেশন’ বা পরিচ্ছন্ন তথ্য নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বর্তমান ডিজিটাল যুগের চ্যালেঞ্জগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, আজকের দিনে তথ্যের অভাব নেই, কিন্তু সঠিক তথ্যের অভাব রয়েছে। ডিজিটাল হ্যাজার্ড ও অপতথ্য বা মিস-ইনফরমেশন এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। এটি মোকাবিলায় কেবল আইন নয়, বরং সৃজনশীল জ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।

আমাদের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে জবাবদিহিতার বড় অভাব রয়েছে উল্লেখ করেজহির উদ্দিন স্বপন বলেন, ‘তথ্য প্রবাহকে অবাধ করার পাশাপাশি এর পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একটি উন্নত রেগুলেটরি সিস্টেমের প্রয়োজন। সরকার কর্তৃত্ববাদী শাসক নয়, বরং একজন সার্ভিসিং ম্যানেজার হিসেবে তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করতে চায়।’

তথ্যমন্ত্রী বলেন, সঠিক তথ্য ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সরকার একটি টেকসই রোডম্যাপ তৈরির কাজ করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে একটি ‘রিসোর্সফুল নেটওয়ার্ক’ গড়ে তোলার উদ্যোগের কথা জানান মন্ত্রী।

এমপি

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

৭ মে থেকে তাপমাত্রা বাড়বে

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব

স্বাস্থ্যসেবা বিভাগের ৪৪ প্রস্তাব উঠছে এবারের ডিসি সম্মেলনে

যেকারণে সংসদ সদস্যদের ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

ঈদের দিন তনু হত্যার আপডেট জানতে চান প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

৪৯ বছর পর বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা