হোম > জাতীয়

পুশইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

আমার দেশ অনলাইন

বাংলাদেশে পুশইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) মোতায়েন করা হয়েছে। শনিবার আনসার সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৫ জুন) থেকেই জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোয় অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন শুরু হয়। বর্তমানে ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপি ছাড়াও গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন তারা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) জানিয়েছে, সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে ইতোমধ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে পুশইন ঠেকাতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোয় ভিন্ন কৌশল নেয়া হয়েছে। সেখানে ইউনিয়ন আনসার দলনেতা ও আনসার কমান্ডাররা ইতোমধ্যে নিকটবর্তী বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে জরুরি যোগাযোগের নম্বর বিনিময় করেছেন। ফলে সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখামাত্রই অথবা বিজিবির ডাক পাওয়ামাত্রই আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে যোগ দেবেন।

আনসার সদর দপ্তর জানিয়েছে, প্রতিবেশী দেশ থেকে পুশ-ইনের আশঙ্কায় গত কয়েকদিন ধরেই সীমান্তে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখে দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ: সমাজকল্যাণমন্ত্রী

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট রোববার পর্যন্ত স্থগিত

দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস, শুক্রবার থেকে টিকিট বিক্রি

সংসদ সদস্য আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে: জহির উদ্দিন

হামলা হচ্ছে সৌদি আরবে, যে ৫ কারণে বিপদে বাংলাদেশ

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

ছাত্রলীগ হতে চাইলে আপনাদেরও প্রতিহত করব: সাবেক শিবির সভাপতি