হোম > জাতীয়

দেশের সুনাম বয়ে আনতে সদস্যদের প্রতি আহ্বান বিমানবাহিনী প্রধানের

ঢাবি সংবাদদাতা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ।

সোমবার বিমান বাহিনী সদর দপ্তর-এ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্ট এর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে একথা বলেন বিমান বাহিনী প্রধান।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোট ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ বিমান ঘাঁটি দ্বয়ের এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ৩ টি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে। কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর ইমরানুর রহমান, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

আগামী ১৯ জুন ২০২৫ তারিখে কন্টিনজেন্ট এর সদস্যগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশ্যে যাত্রা করবেন।

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ