হোম > জাতীয়

সীমান্ত হত্যায় জড়িত ভারতীয়দের বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক রিপোর্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হো‌সেন ব‌লে‌ছেন, সীমান্তে কেউ আইন ভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই। সীমান্তে বাংলাদেশিদের হত্যায় জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের যেন সে দেশের আইনেই বিচার করা হয়।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই আন্দোলনের ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এখন সীমান্ত হত্যা নিয়ে সরকার নমনীয় কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মোটেই নমনীয় নয়। আমরা স্পষ্টভাবে বলছি যে, সীমান্তে কেউ আইন ভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই। তিনি বলেন, আমরা এর বিচারও দাবি করেছি। যারা এ কাজ করছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়। এটাই আমাদের অবস্থান। আমরা নিয়মিত এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছি।

ভারত থে‌কে পুশ ইন করা‌দের ফেরত পাঠা‌নোর প্রশ্নে উপ‌দেষ্টা ব‌লেন, তাদের ফেরাতে আমাদের কোনো চেষ্টা করতে হবে না। তাদের নাগরিক তারা ফিরিয়ে নেবে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ জানিয়েছেন। ভারতের নাগরিক যারা আছেন, তারা অবশ্যই ফেরত যাবেন। এতে কোনো সন্দেহ নেই। তবে প্রক্রিয়া করতে একটু সময় লাগবে।

তি‌নি ব‌লেন, পুশ ইন চলছে। তবে ভারতের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটা তার পরিপন্থী। তাদের একাধিকবার বলেছি, তোমাদের সঙ্গে একটি মেকানিজম আছে, তোমরা তালিকা দেবে, আমরা সেটা দেখব।

আমাদের লোক হলে আমরা অবশ্যই ফেরত নেব। আর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা সম্প্রতি বেশকিছু নাগরিককে ফেরত নিয়েছি। আমরা ইনসিস্ট করছি, তারা যেন এ পদ্ধতি বজায় রাখে। আমাদের প্রত্যাশা এটাই।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান