হোম > জাতীয়

মেজর সাদিকের স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র প্রশিক্ষণদাতা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে সুমাইয়ার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান।

এর আগে বুধবার সুমাইয়া জাফরিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কে বি কনভেনশন সেন্টারের ওই প্রশিক্ষণ কার্যক্রমের হোতা মেজর সাদেকুল হক সাদেকের স্ত্রী তিনি। এ নিয়ে একই অভিযোগে ৩১ জনকে আটক করার কথা জানিয়েছে ডিবি পুলিশ।

আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র প্রশিক্ষণ ঘটনায় গত ১২ জুলাই ডিএমপির ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

গত ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

বাসস পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার

সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষিকা তাসনিম সিরাজের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল সাবেক দুই সেনা কর্মকর্তার

বাসায় নারীর চার টুকরো লাশ, স্বামী আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি