হোম > জাতীয়

এটা নিশ্চিত, আমি ঢাকা থেকে নির্বাচন করবো: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “নিশ্চিতভাবেই এখনই বলছি যে আমি নির্বাচন করবো।”

রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কবে নাগাদ পদত্যাগ করবো, এটা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত। সে জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ, ভোট যেন অপচয় না হয়। কোন আসন থেকে করবো এটা চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো।'

কোন দল থেকে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপরে দেখা যাক।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখলো, সেটা আমার দেখার বিষয় না। আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেবো।’

ঢাক-১০ নির্বাচনি এলাকার ভোটার কেন হলেন, জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকবো, সেখানেই ভোটার হওয়া।’

আটকে পড়াদের আনতে ঢাকা–দুবাই রুটে ২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কারা পাবেন জানালেন রেলমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন ইসি আনোয়ারুল

দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির করুন: ফকির মাহবুব আনাম

১৮ মার্চের ছুটি নিয়ে যা জানা গেল

৪ মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাত্র-জনতা জুলাইয়ের পথে হাঁটবে

কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল