হোম > জাতীয়

আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

স্টাফ রিপোর্টার

আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার রাজধানী তেজগাঁওয়ে বিকেল ৪টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুয়াযী বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে অসহযোগ আন্দোলন করবেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল দেশের সব পলিটিনিক্যালের ছাত্রদের মাঠে নামারও আহ্বান জানান।

তেজগাঁওয়ের সাতরাস্তায় সকাল ১০টা থেকে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল এবং বিতর্কিত নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, মানসম্পন্ন চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তর। ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ এবং দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ নিশ্চিত। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন। উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক পাস শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিত।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত