হোম > জাতীয়

পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ১৭ জানুয়ারি

স্টাফ রিপোর্টার

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে থাকবেন বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসারসহ সহকারী কমিশনার সমপর্যায়ের কর্মকর্তারা।

প্রশিক্ষণে পোস্টাল ভোট ব্যবস্থাপনার প্রতিটি ধাপ বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হবে। বিশেষ করে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত পোস্টাল ভোটের খাম যাচাই, নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয়ভাবে ফরম–১২ প্রস্তুত এবং নিরাপদভাবে প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তরের পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পোস্টাল ভোটের স্বচ্ছতা, নির্ভুলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে নিবন্ধনকারীরা ব্যালট পেপার হাতে পেয়েছেন। তারা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি ভোট দিয়ে তা ফেরত পাঠাবেন। পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে ভোটের দিন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সচিবালয় স্থানান্তরে জটিলতার শঙ্কা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে