হোম > জাতীয়

বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল

আমার দেশ অনলাইন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে।

জানা গেছে, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে।

সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার

প্রথম অটোমেশনে স্বাস্থ্যের উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসক বদলি

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

দুর্গাপূজায় নিরাপত্তায় থাকবে ২ লাখ আনসার-ভিডিপি

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেটে সুপারিশপ্রাপ্ত ১৭০২ জন

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল