হোম > জাতীয়

আবারও বাড়লো জেট ফুয়েলের দাম

স্টাফ রিপোর্টার

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে প্রায় ২৫ টাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর হবে। এর আগে, গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম ৯০ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হবে ২২৭ টাকা ৮ পয়সা। এর আগে এ জ্বালানি বিক্রি হতো ২০২ টাকা ২৯ পয়সা করে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম এক দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে এক দশমিক ৪৮০৬ ডলার করা হয়েছে। এর আগে দাম ছিল শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার।

বিইআরসি জানিয়েছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে। আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এ দাম বহাল থাকবে।

‘সেই কালো ইতিহাসে ফিরতে চাই না’

সংবিধান সংশোধন কমিটিতে না এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে না বিরোধী দল

এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী