হোম > জাতীয়

কারাবন্দিদের যোগাযোগে আসছে স্মার্ট সুবিধা

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

কারাবন্দিদের জন্য স্বজনদের সঙ্গে ভিডিও কলের উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নির্দিষ্ট নম্বরে সাত দিন পর পর একবার ১০ টাকায় ১০ মিনিট কথা বলার সুযোগ পান তারা। এবার একই পদ্ধতিতে ভিডিও কলেও কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন বন্দিরা।

সব ঠিক থাকলে শিগগিরই দেশের সব কারাগারে আইপি ফোন স্থাপন করা হবে। এতে বন্দির স্বজনদের সাক্ষাতের ভোগান্তি কমবে বলে আশা করছে কারা কর্তৃপক্ষ।

কারা অধিদপ্তর সূত্র জানায়, বন্দিদের দেখতে স্বজনদের কারাগারে যেতে হয়। অনেক সময় স্ত্রী, সন্তান, বাবা-মা বা ভাই-বোনরা আসেন, যা তাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়ে। হিসাব অনুযায়ী, প্রতিবার সাক্ষাতে স্বজনদের গড়ে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। অনেকে ধারদেনা করেও সাক্ষাতে আসেন। এই ভোগান্তি কমাতেই ভিডিও কলের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্দিরা নিজ নিজ পিসি থেকে ১৫ টাকায় সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে কথা বলতে পারবেন।

কয়েকটি কারাগারের কর্মকর্তারা জানান, একসময় মনে করা হতো কারাগারে টেলিফোন স্থাপন করা কঠিন। কিন্তু এখন সফটওয়্যারের মাধ্যমে সব নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে। তাই আইপি ফোন স্থাপন করে যোগাযোগব্যবস্থা আধুনিক করা কঠিন নয়। ভিডিও কলে বন্দিরা তাদের সব স্বজনকে দেখতে পারবে, যা তাদের বিষণ্ণতা কমাতে সাহায্য করবে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ‘কারাগার আধুনিকায়নের ধারাবাহিকতায় বন্দিদের ভিডিও কলে কথা বলার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কথা বলার কার্যক্রম সফল হওয়ায় আইপি ফোনের মাধ্যমে ভিডিও কলের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না

ঢাকায় চার বন্ধু দেশের দূতাবাসে হামলার হুমকি

ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির উদ্যোগ সংসদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক