হোম > জাতীয়

হাসিনা ইস্যুতে ভারতীয় উপহাইকমিশনারকে তলব করে বার্তা

কূটনৈতিক রিপোর্টার

জুলাই বিপ্লবে উৎখাত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট হাসিনাকে ভারতীয় মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারত সরকারের সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

বুধবার ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। সকালের দিকে ভারতীয় উপহাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, ভারতীয় দূতের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ভারতীয় মিডিয়াতে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া—এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান।

রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে

পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় এক পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ঈদযাত্রায় নৌপথে তদারকিতে গাফিলতি পেলে ব্যবস্থা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি চলছে

ঋণনির্ভর মেগা প্রকল্প নয়: অর্থমন্ত্রী

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশকে প্রধানমন্ত্রী

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে

পুলিশের মার্চপাস্টে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

ভারতীয় পশুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি