ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ক্যাপস্টোন কোর্সে সম্প্রতি অংশগ্রহণকারী ফেলোরা নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার রাতে মালিবাগ জোয়ার্দ্দার লেইনে প্রতিমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ক্যাপস্টোন ফেলোরা নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্ব প্রাপ্তিতে অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় শুভেচ্ছা জানাতে আসায় ফেলোদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আশা ব্যক্ত করেন যে, ক্যাপস্টোন ফেলোদের মধ্যকার এ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে।
প্রতিমন্ত্রীকে মূল্যবান সময় দেওয়ার জন্য এনডিসি ক্যাপস্টোন ফেলোদের পক্ষ থেকেও তার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।