হোম > জাতীয়

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি শিক্ষক ছিলেন। তিনি সমাজে একজন আদর্শ ও মমতাময়ী নারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

বেগম জেবুন্নেছার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, ‘বেগম জেবুন্নেছা ছিলেন একজন আদর্শ ও মমতাময়ী নারী।

শোকবার্তায় প্রতিমন্ত্রী আরো বলেন, তিনি তার আদর্শ ও শিক্ষা দিয়ে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। মা হারানোর বেদনা অপূরণীয়। প্রতিমন্ত্রী ও সচিব মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এমবি

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী

ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল

রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে বদলি

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হাদির মতো করে আজাদির কথা খুব কম মানুষই বলেছেন

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার নিরলস চেষ্টা করছে