হোম > জাতীয়

চাঁপাই-রাজশাহী থেকে ঢাকায় আম পৌঁছাবে ডাক বিভাগ

স্টাফ রিপোর্টার

কওমি উদ্যোক্তা অনলাইন খাটি আমের মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘কওমি উদ্যোক্তা’র উদ্যোগে আয়োজিত আমের মেলার ডেলিভারি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ আয়োজন ডাক বিভাগ এবং কওমি উদ্যোক্তা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

দেশের উদ্যোক্তাদের পণ্যের সহজ, সাশ্রয়ী ও দ্রুততম ডেলিভারির মাধ্যমে ভোক্তাদের হাতে পৌঁছে দিতে ডাক বিভাগ বিশেষ সহযোগিতা প্রদান করবে। এতে উদ্যোক্তারা সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে পারবে এবং লজিস্টিকস সংক্রান্ত সমস্যার কার্যকর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, উদ্যাক্তাদের কাজকে সহজ করতে আমরা কাজ করছি। নাগরিক সেবা নামে একটি ওয়েবসাইট করেছি যার মাধ্যমে এক সাথে উদ্যোক্তাগণ সব ধরনের সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘কওমি উদ্যোক্তা’র ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান, কো ফাউন্ডার মুমিনুল ইসলামসহ অন্যান্য মডারেটর ও উদ্যোক্তাগণ। তারা এ ধরনের উদ্যোগকে ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

ডাক বিভাগের মাধ্যমে সহজ ও সাশ্রয়ী ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে ‘কওমি উদ্যোক্তা’ প্ল্যাটফর্ম বাংলাদেশের ইকমার্স উদ্যোক্তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করছে।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা