হোম > জাতীয়

পেট্রল পাম্প ও ট্যাঙ্কলরি মালিকদের কর্মবিরতি স্থগিত

স্টাফ রিপোর্টার

পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের দাবি অনুযায়ী জ্বালানি তেল বিক্রির কমিশন ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

অন্যান্য দাবিগুলো ২ মাসের মধ্যে সমাধান না হলে পুনরায় কর্মবিরতিতে যাবে বলেও জানান পেট্রলপাম্প মালিক সমিতির নেতারা।

রোবাবর বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কার্যালয়ে বিপিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা পর এসব সিদ্ধান্ত হয়।

জ্বালানি তেল বিক্রির কমিশন সাত ভাগ করাসহ সাত দফা দাবিতে সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

দুপুর ২টা পর্যন্ত পেট্রলপাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তারা। এরপর ধর্মঘট প্রত্যাহারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বিপিসি।

এর আগে, কমিশন বৃদ্ধিসহ ১০ দাবিতে আজ রোববার ভোর ৬টা থেকে সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখা হয়।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব