হোম > জাতীয়

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

ঢাকার কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারা ক্রসিং আটকে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ বিকল্প পথে যানবাহনগুলো ঘুরিয়ে দিচ্ছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা তাদের রাস্তা ছাড়ার জন্য বার বার অনুরোধ করছেন।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) প্রকল্পের বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন এই ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার বিটিআরসিতে একটি সভা অনুষ্ঠিত হয়। বিটিআরসি আনঅফিসিয়াল ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম জানান, মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে সড়ক বন্ধ রয়েছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সচিবালয় স্থানান্তরে জটিলতার শঙ্কা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে