হোম > জাতীয়

শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় চলছে ইসির ‘মক ভোটিং’

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিবেন।

কেন্দ্র পরিদর্শনে এসে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেহেতু একদিনেই অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিচ্ছি। কেন্দ্রের ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নারী ও পুরুষের জন্য আলাদা ভোটকক্ষ রাখা হয়েছে।

তিনি বলেন, এ মক ভোটিংয়ে প্রবীণ ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া, প্রতিবন্ধী ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা অংশ নিয়েছেন। পোস্টাল ব্যালটেও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।

‘মক ভোটিংয়ে’ রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঢাকার আঞ্চলিক কর্মকর্তাকে। সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন দুজন। ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন ছয়জন, পাঁচটি কক্ষে পোলিং কর্মকর্তা থাকবেন ১০ জন। পোলিং এজেন্ট হিসেবে রয়েছেন ২০ জন কর্মকর্তা।

মক ভোটিংয়ের সময় কেন্দ্রে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ট্র্যাফিক ব্যবস্থাপনায় রয়েছে পুলিশ। এছাড়া সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ নিয়ন্ত্রণে কিউআর (কুইক রেসপন্স) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। নারী ও ও পুরুষ ভোটের জন্য রয়েছে আলাদা ভোট কক্ষ।

ভোট দিয়েছেন এমন একজন নারী বলেন, সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালটে কালো। আর গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার- সেটাতে হ্যাঁ এবং না ভোট রয়েছে। টিক চিহ্ন ও ক্রস চিহ্ন দেয়া রয়েছে। সিল দিয়ে ভোট দিতে এক মিনিট সময় লেগেছে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের