হোম > জাতীয়

ট্রাফিক সার্জেন্টের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর-১২ নম্বর ক্রসিং এলাকায় এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেছেন ট্রাফিক পল্লবী জোনের দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট।

আটক ব্যক্তির নাম লিটন শেখ (২০)।

ট্রাফিক পল্লবী জোন সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক সার্জেন্ট। এ সময় তিনি দেখতে পান, এক ছিনতাইকারী এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালাচ্ছে।

বিষয়টি দেখে ট্রাফিক সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন পথচারীও ট্রাফিক সার্জেন্টকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। একপর্যায়ে সার্জেন্ট ছিনতাইকারী লিটন শেখকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আটক ছিনতাইকারীকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যাগ ও মোবাইল ফোনটি সংশ্লিষ্ট নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এসআর

৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

কেরানীগঞ্জে শিশু অপহরণ: ১২ বছর পর অপহরণকারীর যাবজ্জীবন

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

যে কারণে চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

আজিজের বিরুদ্ধে রেড নোটিশ চাইল ট্রাইব্যুনাল

ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি

রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার

পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে সরকার