হোম > জাতীয়

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট

বিশেষ প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেল নিয়ে দেশে ভোক্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জ্বালানি নিয়ে অব্যবস্থাপনা ও কৃত্রিম সংকটের কারণে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ্য লাইন। কোথাও কোথাও ভাঙচুর ও মারামারির ঘটনাও ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণ ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রোধ করতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরে জারি করা এ সংক্রান্ত নির্দেশনা দেশের জেলা প্রশাসকদের কাছে ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে অবৈধভাবে তেল মজুত করছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেলের বিক্রির পরিমাণ নির্ধারণ করেছে। এছাড়াও দেশের বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, অতিরিক্ত মুনাফার আশায় মজুত করে রাখা, খোলা বাজারে তেল বিক্রি এবং পাচারের প্রবণতা দেখা যাচ্ছে।

এ অবস্থায় জ্বালানি তেলের অবৈধ মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ করা এবং সম্ভাব্য পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করার অনুরোধ জানায় জ্বালানি মন্ত্রণালয়। এ নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের কর্মকর্তারা।

আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি