হোম > জাতীয়

মেধার স্বীকৃতি শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তোলে: ড. খালিদ

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও অর্জনের যথাযথ স্বীকৃতি শুধু তাদের সাফল্যকে সম্মানিতই করে না, বরং তাদের অন্তর্নিহিত আত্মবিশ্বাসকে বহুগুণে বৃদ্ধি করে। যখন একজন শিক্ষার্থী তার পরিশ্রমের মূল্যায়ন পায়, তখন তার মধ্যে নতুন উদ্যম, লক্ষ্যপূরণের দৃঢ়তা এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস তৈরি হয়। এই স্বীকৃতি তাদের চিন্তাশক্তিকে বিকশিত করে, সৃজনশীলতাকে উৎসাহিত করে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত করে তোলে।

আল ফাতাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি হিফজুর রহমান, মুফতি রফিকুল ইসলাম মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী এবং মাওলানা আব্দুল জলিল ফারুকীসহ দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ।

আজ (৩০ মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ গ্রুপের শাখা ‘মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’-এর উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

ড. খালিদ হোসেন মেধাবি শিক্ষার্থীদের লক্ষ করে বলেন, আপনারা আরবি, ইংরেজি এবং মাতৃভাষা বাংলায় দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী নিজেদের মেধার জানান দিতে হবে। যোগ্য ব্যক্তিরা কখনো বেকার থাকে না। আপনারাও কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারলে জাতি আপনাদেরকে খুঁজে নেবে।

অনুষ্ঠানে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর ২০২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস পরীক্ষায় দেশসেরা ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। এছাড়া বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষার আওতাধীন বিভিন্ন বিভাগের দেশসেরা মোট ১৮ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীকে এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়।

পাশাপাশি মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ বিতরণ করা হয়। কুইজে প্রথম স্থান অধিকারীকে ৪০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অবশিষ্ট ২৭ জন বিজয়ীর প্রত্যেককে নগদ ২৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

মাওলানা ইসমাইল বোখারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিওও শওকত মোস্তফা, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ-এর কনসালট্যান্ট ড. জাভেদ আহমাদসহ প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লাহিল বাকী

কর্মক্ষেত্রে সুরক্ষায় শুধু আইন নয়, বাস্তবায়নও নিশ্চিত করতে হবে

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সমন্বয় সভা

জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

রামিসার বাবাকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

গরীবের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

বৃষ্টিতে কমেছে তাপমাত্রা, কেন ভ্যাপসা গরম কমছে না

দেশে ফিরছেন কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আসা সেই নারী

রামিসা হত্যা-ধর্ষণ মামলায় পরিবারের পক্ষে লড়বেন শিশির মনির