হোম > জাতীয়

লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

স্টাফ রিপোর্টার

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এতে করে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তিনি বলেন, এর ফলে আমাদেরকে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। তবে তিনি বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

রোববার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এটা একটা জাতীয় সংকট। আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। আমি আশা করছি, আগামী দুই দিনের মধ্যে এ অবস্থার উন্নতি হবে। উন্নতি হলে লোডশেডিংয়ের প্রকোপ কমে যাবে।”

বিদ্যুৎ কেন্দ্র বন্ধের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের টিউবে লিক হওয়ায় বাধ্যতামূলকভাবে উৎপাদন বন্ধ করতে হয়েছে। বঙ্গোপসাগরে উত্তালতার কারণে কয়লা আনলোড করতে না পারায় আরেকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। তিনি বলেন, “এতে করে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমার সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। এ ব্যাপারে আমি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করে এখানে (সংসদে) স্টেটমেন্ট করার জন্য দাঁড়িয়েছি।”

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা