হোম > জাতীয়

বিকেলে বসছে সংসদ অধিবেশন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে এই বৈঠক শুরু হবে।

এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়। সংসদ ভবনের অধিবেশনকক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেই নোটিশের ওপর আলোচনার কর্মসূচি রয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

বাড়ছে তরুণ ও নারী উদ্যোক্তাদের সুযোগ

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি