হোম > জাতীয়

শিক্ষকদের যৌক্তিক দাবি মানার আহ্বান গোলাম পরওয়ারের

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

আজ রোববার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত বেদনাদায়ক। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরো সহনশীল আচরণ কাম্য।

সাবেক এই সংসদ সদস্য বলেন, এদিকে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন; যা শিক্ষার্থী, অভিভাবক ও গোটা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে; এই সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। শিক্ষার ক্ষতি যে কোনো জাতির জন্য অপূরণীয় ক্ষতি, এ বিষয়টিও সম্মানিত শিক্ষক সমাজকে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কঠোর অবস্থান থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। শিক্ষকদের আন্দোলনের দ্রুত অবসান ঘটিয়ে তাদের ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।’

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সংসদে ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ-মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘট

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

৭১-এর গণহত্যার প্রশ্নে অবস্থান নিলে জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে

নতুন ভোটার ও সংশোধনে শিক্ষাসনদ বাধ্যতামূলক করল ইসি

ইশরাকের পতন ঘটানোর হুঁশিয়ারিতে যা বললেন জামায়াত এমপি

সোনামনিরা কেমন আছো? নকল চলবে না: সংসদে শিক্ষামন্ত্রী